হালখাতা কী?
দি নিউজ লায়নঃ পয়লা বৈশাখ বাঙালি ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য খুব গুরুত্বপূর্ন্য দিন। কারণ তাদের কাছে এই দিন থেকে নতুন আর্থিক বছরের সূচনা হয়ে থাকে। এই দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়াকে হালখাতা বলে। আসলে খদ্দেরদের বিনীতভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয় এদিন।
দোকানে পুজোর পাশাপাশি শুভ হালখাতা কার্ড'-এর মাধ্যমে ঐ বিশেষ দিনে দোকানে দোকানে আসার নিমন্ত্রণ জানানো হয়। হালখাতা উপলক্ষে নববর্ষের দিন ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিস্টিমুখ করান। সঙ্গে নতুন বছরের ক্যালেন্ডার তুলে দেন তাঁদের হাতে। আগেকার দিনে ব্যবসায়ীরা একটি মাত্র মোটা খাতায় তাদের যাবতীয় হিসাব লিখে রাখতেন।
এই খাতাটি বৈশাখের প্রথম দিনে নতুন করে হালনাগাদ করা হতো। হিসাবের খাতা হাল নাগাদ করা থেকে "হালখাতা"-র উদ্ভব। অনেক ব্যবসায়ী অক্ষয় তৃতীয়ার দিনেও হালখাতা করে। বর্তমানে এই দিনে সেজে ওঠে সমস্ত শপিং মল থেকে পশ্চিম বাংলার রাস্তাঘাট। আর সকলে রাগ-অভিমান, দুঃখ -কষ্ট ভুলে গা ভাসান উৎসবের আনন্দে।

Post a Comment